বিজ্ঞাপন

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রদল। রাজধানীর গুরুত্বপূর্ণ এ স্থান অবরোধের কারণে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গণপরিবহনে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। অনেককে গণপরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতেও দেখা গেছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এসময় তারা, “ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না; সাম্য ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না; বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই; অবিলম্বে করতে হবে ইত্যাদি স্লোগান দেন।

বিজ্ঞাপন

পড়ুন: সাম্য হত্যার প্রতিবাদে লংমার্চের হুঁশিয়ারি দিলেন ঢাবি শিক্ষার্থীরা

দেখুন: সাম্য হ’ত্যা: ঢাবিতে বন্ধ ক্লাস-পরীক্ষা, নিরাপদ ক্যাম্পাস দাবি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন