28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘প্রায় প্রতিদিনের আন্দোলন সরকারের ওপর মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ’

ঢাকা শহরে প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ। সরকারের বয়স ৯ মাস অতিক্রম করে ১০ মাসে পড়েছে। কিন্তু এখনো পর্যন্ত সরকার দেশকে স্থিতিশীল করতে পারেনি বলে দাবি করেছে গণঅধিকার পরিষদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২মে) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রেখেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলামসহ অন্যান্যরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরে প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন সরকারের ওপর মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ। সরকার নিজ থেকে মানুষের দাবিদাওয়া পূরণের উদ্যোগ নিলে এভাবে জনভোগান্তি সৃষ্টি হয় না। কিন্তু এক্ষেত্রে সরকারকে উদাসীন মনে হয়েছে। গণঅভ্যুত্থানের সরকারের বিরুদ্ধে আন্দোলন কিংবা চাপ সৃষ্টি করে দাবি আদায় করা সত্যিই দুঃখজনক।

আরও বলা হয়, আমরা লক্ষ্য করছি, সরকার তার ১০ মাসে এসেও এখনো কার্যকর সংস্কার কার্যক্রম শুরু করতে পারেনি। সরকার শপথ নেওয়ার পরপরই ৪টি রোডম্যাপ তথা দুর্নীতি, ব্যাংক ডাকাতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের রোডম্যাপ, গণহত্যার বিচারের রোডম্যাপ, ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ দিতে পারতো। কিন্তু সরকার লক্ষ্য উদ্দেশ্যহীনভাবে চলছে। অনিশ্চিত যাত্রার যেমন ভবিষ্যৎ নাই, অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রার আমরাও কোনো ভবিষ্যৎ অনুমান করতে পারছি না।

পড়ুন: আ.লীগ-জাপাসহ ১৪ দলের নিবন্ধন বাতিল চায় গণঅধিকার পরিষদ

দেখুন: রেজা-নুরের কাদা ছোড়াছুড়ি, ভাঙনের মুখে গণঅধিকার পরিষদ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন