ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধী ব্যক্তির বসতবাড়িতে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

ঢাকার ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধী সমীরুদ্দীনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার খাতরা দক্ষিণপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে রাত ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ২টা ৩০ মিনিটে সম্পূর্ণ অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ হয়।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণে অংশ নেয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে কী কারণে বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পড়ুন : কালিয়াকৈরে চতুর্থ দিনের মতো শ্রমিক বিক্ষোভ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন