১৩/০২/২০২৬, ৭:২৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৭:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যপী ফ্রি মেডিসিন ও গাইনী স্বাস্থ্য ক্যাম্প সম্পন্ন

বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি সাধারণ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পল্লীশ্রী এর যৌথ অর্থায়নে পল্লীশ্রী-সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ক্যাম্পে মেডিসিন ও গাইনী রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এতে ১৫৩ জন দরিদ্র রোগী চিকিৎসা গ্রহণ করেন। দিনাজপুর জেনারেল হাসপাতালের এসিস্ট্যান্ট রেজিস্টার ডা. মোস্তারিনা বেগম (সুমি) এবং দিনাজপুর মেডিকেল কলেজের প্রভাষক ডা. মোস্তাজ আফিন সিলভী চিকিৎসা সেবা প্রদান করেন।

স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেন বিরল ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মোজাম্মেল হক। এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহফুজ আলম ও মো. শামীমুর রহমান উপস্থিত ছিলেন।

ক্যাম্প পরিচালনার আগে অতিথি ও চিকিৎসকরা রোগীদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। তারা বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলা জরুরি।

পল্লীশ্রী-সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে রানীপুকুর ইউনিয়নের সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা ছাড়াও অন্যান্য সুবিধা প্রদান করা হচ্ছে। এ উদ্যোগের জন্য স্থানীয়রা পল্লীশ্রীকে ধন্যবাদ জানান।

ক্যাম্প বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন উপজেলা সমন্বয়কারী মো. রেজাউল করিম (রেজা), সহকারী উপজেলা সমন্বয়কারী মো. মামুনুর রশীদ, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আদিবা শারমিন এবং ইউনিয়নের ৯টি ওয়ার্ডের স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ। এছাড়া পল্লীশ্রী রানীপুকুর ইউনিয়নের ঋণ কার্যক্রমের ইউনিট ম্যানেজার মো. এমদাদুল হক ও পল্লীশ্রী প্রধান কার্যালয়ের একাউন্টস অফিসার মো. হায়াত আলী উপস্থিত ছিলেন।

এনএ/

দেখুন: মাদকের অভয়ারণ্য মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন