বেসরকারি স্কুল ও কলেজে সহকারী শিক্ষক নিয়োগে আর থাকছে না নারী কোটা।
বৃহস্পতিবার (২২ মে) প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এখন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর নারী কোটা প্রযোজ্য হবে না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটা থাকবে না। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী ‘সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)’ এবং ‘শরীরচর্চা শিক্ষক’ পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। এ প্রজ্ঞাপনটি গত ১৫ মে থেকে কার্যকর হয়েছে।
পড়ুন: বেতন বৈষম্য ঘোচানোর দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকরা, পুলিশের বাধা
দেখুন: স্বামী প্রধান শিক্ষক, স্কুলে যেতে হয় না সহকারী শিক্ষিকার
এস


