33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তিন দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা

অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং পল্লী বিদ্যুৎ বোর্ড (আরইবি) চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য কর্মকর্তা-কর্মচারীরা। এ কর্মসূচির অংশ হিসেবে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, দমন-পীড়ন বন্ধ, এবং মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার (২৩ মে) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

তাদের এই কর্মসূচি শুরু হয়েছে গত বুধবার থেকে।

তাদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক সংস্কার চাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঢালাওভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কর্মসূচিতে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল ও মামলা প্রত্যাহার, অনিয়মিতদের নিয়মতকরণসহ বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দিচ্ছেন বক্তারা।

সেইসাথে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য এবং সুযোগ-সুবিধায় অসামঞ্জস্যতা দূর করা, পদোন্নতি ও চাকরির নিরাপত্তার দেয়া, আলাদা পেনশন স্কিম সেইসাথে কর্মীদের জন্য বিশেষ ইনক্রিমেন্ট চালুসহ মোট ৭টি দাবি তুলে ধরেন।

একইসঙ্গে অনিয়মের অভিযোগ করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানেরও পদত্যাগের দাবি তোলেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

৭ দফা দাবি তুলে ধরেন সমিতির নেতারা। দাবিগুলো হলো-

১) পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ফ্যাসিবাদি কায়দায় দমন-পীড়নের মাধ্যমে কর্মপরিবেশ অস্থিতিশীলকারী, অত্যাচারী আরইবি চেয়ারম্যানের অপসারণ।

২) এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পবিস একীভূতকরণ অথবা দেশের অন্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন।

৩) মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পৌষ্য কর্মীদের চাকরি নিয়মিতকরণ।

৪) মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল।

৫) গ্রাহক সেবার স্বার্থে লাইনক্রুসহ সকল হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন।

৬) জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী নির্দিষ্ট কর্মঘন্টা/শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতিদ্রুত জনবলের ঘাটতি পূরণ করতে হবে।

৭) পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্র্বতীকালীন বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালিত করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : পল্লী বিদ্যুৎ সমিতির ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন