বিজ্ঞাপন

তারুণ্যের অধিকার বিষয়ক সমাবেশ সফলের লক্ষ্যে নেত্রকোনা যুবদলের প্রস্তুতি সভা

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আগামি ২৮ মে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোণা জেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পাবলিক হলে জেলা যুবদলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্বে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন রিপন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রস্তুতি সভার ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন।

এছাড়াও পৌর যুবদলের আহবায়ক এম. মোকাম্মেল হক রানাসহ জেলার দশ উপজেলা যুবদলের সভাপতিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

ঢাকার সমাবেশের মূল দায়িত্ব পালন করবে যুবদলের নেতাকর্মীরা। সর্বোচ্চ সংখ্যক লোকসমাগমের মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা আগামি ২৮ মে’র সমাবেশকে সফল ও স্মরণীয় করার আশাবাদ ব্যক্ত করেন বক্তরা।

এ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের অসংখ্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএ/

দেখুন: ১৫ বছর পর ঠাকুরগাঁওয়ে জামায়াতের সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন