০১/০৩/২০২৬, ০:৫৮ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ০:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইতালি নাগরিকত্ব নিয়ে যে দুঃসংবাদ দিল

ইতালি নাগরিকত্ব সংক্রান্ত নতুন আইন কার্যকর করেছে, যা বিদেশে বসবাসরত ইতালীয় বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া আরও কঠিন করে তুলবে।

বিজ্ঞাপন

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার মার্চ মাসে এই নতুন আইন প্রস্তাব করে এবং ২০ মে থেকে এটি কার্যকর হয়।

আগে পূর্বপুরুষের মাধ্যমে নাগরিকত্ব দাবি করা যেত, কিন্তু নতুন আইন অনুযায়ী শুধু যাদের বাবা-মা বা দাদা-দাদি ইতালীয় নাগরিক ছিলেন, তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রায় ৮ কোটি ইতালীয় বংশোদ্ভূত রয়েছেন, যারা এই পরিবর্তনের ফলে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় জটিলতার মুখে পড়েছেন। এখন তাদের ইতালিতে বসবাস করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে।

আগামী ৮ ও ৯ জুন ইতালিতে একটি গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে বসবাসের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়ার নিয়ম পরিবর্তনের বিষয়ে ভোট হবে।

বর্তমানে ইইউ-বহির্ভূত নাগরিকদের ১০ বছরের বৈধ বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে হয়। তবে গণভোটে এই সময়সীমা ৫ বছরে কমানোর প্রস্তাব করা হয়েছে, যদিও এর পাস হওয়ার সম্ভাবনা কম।

যদি এই প্রস্তাব ব্যর্থ হয়, তবে আরেকটি গণভোটের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবশ্যক বসবাসের সময়সীমা ১২ বছরে বাড়ানোর প্রস্তাব আসতে পারে।

এই পরিবর্তন ইতালির নাগরিকত্ব নীতির একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যা বিদেশে বসবাসরত ইতালীয় বংশধরদের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

এনএ/

দেখুন: ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া সম্রাট মেসিনা গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন