১৩/০২/২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ধারালো ছুরি দিয়ে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে জামাই গ্রেপ্তার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে শ্বাশুড়িকে হত্যা করার অভিযোগে জামাই সামিয়েল মার্ডিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (২৩ মে) গভীর রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায়, সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যা চলছিল। প্রায় ১৫ দিন আগে মিনি হাসদা বাবার বাড়িতে চলে যান, যা সামিয়েলকে আরও ক্ষিপ্ত করে তোলে।

ঘটনার দিন রাতে সামিয়েল শ্বশুরবাড়িতে গিয়ে ধারালো ছুরি দিয়ে শ্বাশুড়ি বাহা বেসরাকে কুপিয়ে হত্যা করেন। এ সময় স্ত্রী মিনি হাসদা ও শ্যালক বিকাশ কিস্কু বাধা দিতে গেলে তাদেরও কুপিয়ে আহত করেন তিনি।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বীরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে হত্যার অভিযোগে রক্তমাখা ছুরিসহ সামিয়েল মার্ডিকে গ্রেপ্তার করে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএ/

দেখুন: কামারের হাপরে টান বেড়েছে, দেওয়া হচ্ছে ছুরি-চাপাতিতে শান 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন