১৩/০২/২০২৬, ৩:৫৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৩:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে তৃতীয় বারের মত সভাপতি পদে নির্বাচিত হয়েছেন (বিনা প্রতিদদ্বিতায়) আরটিভি এবং দৈনিক করোতোয়া প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুল ও সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন প্রতিনিধি নসরতে খোদা রানা।

এছাড়াও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুল কবির (দৈনিক নওরোজ) ও মোকাদ্দেস হায়াত মিলন (দৈনিক সমকাল) অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেলোয়ার হোসেন দুলাল (দৈনিক ভোরের কাগজ), সহ-সাধারণ সম্পাদক পদে মুনছুর আহম্মেদ (দৈনিক খবরপত্র), সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদদ্বিতায় খোলা কাগজ প্রতিনিধি বাদল হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লতিফুর রহমান লিমন (দৈনিক মানবকণ্ঠ), কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক আমিনুর রহমান হৃদয়, প্রথম আলোয় কর্মরত, জিয়াউল্লাহ রিমু (ঠাকুরগাঁওয়ের খবর) এবং নূরনবী রানা (আজকের পত্রিকা)।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুল্লাহ।

ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান ও হাফিজউদ্দীন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ নব নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন: ঠাকুরগাঁওয়ে ডোবায় ফেলে দেয়া হচ্ছে আলু

দেখুন: ধ্বং*স প্রায় ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী দুটি রাজবাড়ী

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন