বিজ্ঞাপন

ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : তারেক রহমান

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার হোক, জনগণকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই।

তিনি বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচনের আশা জানিয়ে বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আবারো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। এই সরকারের মাধ্যমেই দেশের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে জনগণ।

জনগণের ভোটের অধিকার নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংবিধানে জনগণের ভোটের অধিকার থাকলেও ভোট দিতে দেয়নি আওয়ামী লীগ সরকার। সে সময় জনগণের প্রতিনিধি দিয়ে সংসদ গঠিত হলে, তাদের ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ কম থাকতো।

সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন, অল্প বা বেশি সংস্কার বলে কিছু নেই। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে সরকার বাজেটের আগে এনবিআরের সংস্কার চাপিয়ে দিয়ে অচলাবস্থার তৈরি করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : স্বৈরাচারের দোসরদের দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার : তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন