১৮/০২/২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে মাদ্রাসায় অবৈধভাবে এডহক কমিটি গঠন প্রক্রিয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ ছোট বিঘাই ইসহাকিয়া দাখিল মাদ্রাসার অডহক কমিটি গঠনের প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ রবিবার (২৫ মে) দুপুরে দক্ষিণ ছোট বিঘাই ইসহাকিয়া দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন করেন জমিদাতা, অভিভাবক ও এলাকাবাসী।

এসময় মাদ্রাসার জমিদাতা ও এলাকাবাসী জানান, কাউকে না জানিয়ে জোড়পূর্বক ভারপ্রাপ্ত সুপার এম এ আব্দুস ছত্তারের স্বাক্ষর নিয়ে আমিরুল ইসলাম, জসিম উদ্দিন ও বেল্লাল হোসেনের একটি পক্ষ গোপনে এডহক কমিটি গঠনের লক্ষ্যে পায়তারা চালাচ্ছে। যা শিক্ষক, জমিদাতা, অভিভাবক ও এলাকাবাসী কাউকেই না জানিয়েই ক্ষমতার বলে করছেন এই দুষ্কৃতিকারীরা।

জমিদাতা জলিলুর রহমান বলেন, এক ফ্যাসিস্ট দেশ থেকে দূর হয়েছে, আর কোন ফ্যাসিস্টকে আমরা অন্যায় কতরে দিব না। অবৈধ এবং ভুয়া এডহক কমিটি বাতিল করে নিয়মানুযায়ী কমিটি গঠন করতে হবে।

তারা যাতে এ অবৈধ কমিটি বাস্তবায়ন না করতে না পারেন এবং বৈধ ভাবে সর্বসম্মতিক্রমে এডহক কমিটি গঠনের অনুরোধ করেন মাদ্রাসার জমিদাতা ও এলাকাবাসী।

এনএ/

দেখুন: এক বছরে দৃশ্যমান হবে পটুয়াখালী ইপিজেডের কাজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন