০২/০৩/২০২৬, ২:৪৭ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ২:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

লাবণ্য অ্যাওয়ার্ড পেলেন মাহমুদ মানজুর

গীতিকবিতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ‘লাবণ্য অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন সাংবাদিক মাহমুদ মানজুর।

২৩ মে ২০২৫ (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যেমে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, নির্মাতা, প্রযোজক, সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও পরিবেশবিষয়ক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। যাতে সেরাদের মাঝে স্বীকৃতি ক্রেস্ট প্রদানের পাশাপাশি চলে জমজমাট নাচ ও সংগীত পরিবেশনা।

পুরস্কার প্রদানকারী সংগঠন লাবণ্য হাউজের প্রধান হেদায়েতুল্লাহ তুর্কী বলেন, ‘মাহমুদ মানজুর স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে তার সাংবাদিকতা ক্যারিয়ার পরিচালনার পাশাপাশি দারুণ অবদান রেখে চলেছেন বাংলা সংগীতে। তারই ছোট্ট স্বীকৃতি হিসেবে এবার আমরা তাকে সম্মানিত করেছি।’

এদিকে মাহমুদ মানজুর বলেন, ‘এমন প্রাপ্তিতে কাজের উৎসাহ বাড়ে। আরও ভালো গান করার আগ্রহ পাই। ধনব্যাদ জানাই যারা এই আয়োজন করেছেন। শুভেচ্ছা জানাই, আরও যারা এই সম্মাননা পেয়েছেন।’

বলা দরকার, মাহমুদ মানজুর কর্মরত আছেন দেশের অন্যতম অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন-এর আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এডিটর হিসেবে। এর আগে তিনি গীতিকার হিসেবে পুরস্কৃত হয়েছেন সিজেএফবি’সহ একাধিক সংগঠন থেকে।

বিজ্ঞাপন

পড়ুন : গীতিকবিতায় অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন জনি হক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন