২৫/০২/২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তুরাগে বাস ডিপো মালিককে হত্যা করে মাটিচাপা, গ্রেফতার ৩

রাজধানীর তুরাগে রাইদা বাস মালিক ও ডিপোর পরিচালক আনোয়ার হোসেন সিকদারকে (৫৩) হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে গুম করা হয়েছিল। নিখোঁজের চার মাস পর পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো মো. সবুজ ফকির (২৮), কালাম (২২) ও মো. শাকিল (১৮)। তারা রাইদা বাসের চালক। রবিবার আশুলিয়া ও দিয়াবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। সোমবার দুপুরে, এক সংবাদ সম্মেলনে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মো: মহিদুল ইসলাম (পিপিএম)।

পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি সকালে বাসা থেকে ডিপোর উদ্দেশ্যে বের হওয়ার পর আনোয়ার নিখোঁজ হন। পরদিন তার স্ত্রী শিউলি আক্তার থানায় জিডি করেন। তদন্তে উঠে আসে, বাস বিক্রির লেনদেন নিয়ে বিরোধের জেরে তাকে ডিপোর ভেতরেই লোহার পাইপ ও ছুরি দিয়ে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়।

গ্রেফতারদের দেওয়া তথ্যে দিয়াবাড়ি মেট্রো গোলচত্ত্বর এলাকায় ডিপোর ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : ডাকাত গ্রেপ্তার করায় ৪ পুলিশ ও ৬ সহায়তাকারীকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন