২৪/০২/২০২৬, ০:৫১ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৪/০২/২০২৬, ০:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে হামলা, ৬ সাংবাদিক আহত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকায় গারো পাহাড়ে প্রস্তাবিত পর্যটনকেন্দ্র স্থাপন নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকায় গারো পাহাড়ে এই ঘটনাটি ঘটে। হামলা বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

হামলায় আহত হন এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম এবং বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ ৬ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : আনারস চাষে সম্ভাবনাময় স্থান হয়ে উঠছে শেরপুরের গারো পাহাড়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন