নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (PCC) এর উদ্যোগে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ মে) সকাল ১১টায় কলমাকান্দা উপজেলা প্রেসক্লাব হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান বিপ্লব এবং সঞ্চালনা করেন পিসিসি’র উপজেলা কো-অর্ডিনেটর আনিছুর রহমান।
এ ওরিয়েন্টেশনে উপজেলার বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (CSO) প্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন, পিসিসি’র প্রজেক্ট ম্যানেজার মৌসুমী মজুমদার, ট্রাইবাল সম্পাদক বুতুয়েল কুবি, কলমাকান্দা শাখার সোশ্যাল মোবিলাইজার অঞ্জন সাংমা ও মোনালিসা হাজং, তিন উপজেলার সমন্বয়কারী আনিছুর রহমান, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক তাং, জহিরুল ইসলাম মামুন, রিপন মিয়া, আব্দুর রশিদ আকন্দ, রীনা হায়াৎ, লোকমান হোসেন এবং কবি রঞ্জনসহ অনেকে।
কর্মশালায় প্রজেক্ট ম্যানেজার মৌসুমী মজুমদার অংশগ্রহণকারীদের মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত কর্মকাণ্ডে সিএসও’দের ভূমিকা, দায়িত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
এই ওরিয়েন্টেশন কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভাবে মানবাধিকার ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ এক উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এনএ/


