০২/০৩/২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে পুলিশে দিল বিএনপি নেতারা

শেরপুর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরাকে স্ত্রীসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। আজ ২৭ মে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে পুলিশ বলছেন শেরপুরে তার বিরুদ্ধে কোন মামলা নেই। তার নিরাপত্তার জন্য তাকে থানায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, মঙ্গলবার সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তার জমি বিক্রির দলিল করে দিতে শেরপুর সদর সাবরেজিস্টার কার্যালয়ে আসেন। এসময় খবর পেয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে তাকে ঘিরে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানান তারা। পরে পুলিশ তাদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এসময় তার সাথে তার স্ত্রী সাথে ছিলেন।

শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল বলেন, এই ভূমি দস্যু অবৈধ আওয়ামী লীগের আমলে ভূমি মন্ত্রী ছিলো। জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করি।

এসময় সাবেক ছাত্রদল নেতা আবুল হাসনাত ডিয়ন, শেরপুর শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সানি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।

এ ব্যাপারে শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু বলেন, তিনি জমি বিক্রি করতে এখানে এসেছেন। সাথে তার স্ত্রী ও গাড়িসহ গাড়ির চালকও ছিলেন। পরে ওনাকে আমরা থানায় দিয়েছি। আমরা তার বিচার চাই।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, তার বাড়ি জামালপুর জেলায়। তার বিরুদ্ধে কোন মামলা রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, “রেজাউল করিম হীরা সাবেক মন্ত্রী। তিনি বয়ষ্ক এবং বর্তমানে অসুস্থ। তার সঙ্গে থাকা স্ত্রীও অসুস্থ। শেরপুরে তারা ব্যক্তিগত কাজে এসেছিলেন। এ সময় ছাত্র জনতা জমায়েত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। মব তৈরি হওয়ার শঙ্কায় তাদের থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে শেরপুরে কোনো মামলা নেই।”

এবিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন, আমরা এখনো বিষয়টি অবগত নই। তবে সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরার নামে জামালপুরেও কোন মামলা নেই বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে রেজাউল করিম হীরার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, জমি রেজিস্ট্রির একটি বিষয় নিয়ে তিনি শেরপুরে এসেছিলেন। তার সাথে একটি সাদা রঙের বিলাসবহুল পাজেরো গাড়ি ছিলো। উত্তেজিত জনতা তার গাড়ির চাকা ছিদ্র করে দেয়।

উল্লেখ্য, রেজাউল করিম হীরা আওয়ামী লীগের ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সময়কালে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন।

পড়ুন : পরিবারসহ নাফিজ সরাফতের ফ্ল্যাট প্লট ও জমি ক্রোকের আদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন