বিনিয়োগের অনিশ্চয়তা কাটানোর জন্য নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সময় এসেছে বলে জানিয়েছে সিপিডি। দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থায় সংকট চলমান বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ।
দেশ শাসনের ৯ মাস পার করছে অন্তবর্তী সরকার। দাবি আদায়ের মিছিলের যাতাকলে রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি উন্নতিতো দূরের কথা তা সামাল দেয়াই এখন বড় ভার। তাই নির্বাচনের নির্দিষ্ট তারিখ দেয়া উচিত বলে মনে করছে সিপিডি।
মঙ্গলবার আয়োজিত সিপিডি কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি জানায়, জাতীয় রাজস্ব বোর্ড, ব্যাংকিং, পুঁজিবাজারসহ অর্থনীতি নানা সমস্যায় জর্জরিত।
শুধু সংস্কার কার্যক্রমের জন্য বিনিয়োগে ধীরগতি দেখা যাচ্ছে-তেমনটা নয়। জ্বালানি সংকট, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে না পারা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে না পারাও বড় কারণ-বলছেন সিপিডির সম্মাননীয় ফেলো।
ভঙ্গুর অর্থনীতির সমাধান যেখানে নির্বাচন সেখানে সংস্কারের ইস্যু আলোচনা দিন দিন হারাচ্ছে গুরুত্ব।
এনএ/


