বিজ্ঞাপন

ইশরাকের শপথ: ইসির বক্তব্য শুনবেন আপিল বিভাগ

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পড়ানো না পড়ানো ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য শুনবেন আপিল বিভাগ।

বুধবার (২৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চে ইশরাকের শপথ বিষয়ে লিভ টু আপিলের শুনানি হয়।

এ সময় নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের নানা অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী।

পাল্টা জবাবে ইশরাকের আইনজীবী জানান, আদালতের রায়ের আলোকে গেজেট প্রকাশ করেছে ইসি। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে তারা। ওই সময় প্রধান বিচারপতি বলেন, বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। ইসির বক্তব্য শুনতে চাই।

পরে শুনানি বৃহস্পতিবার (২৯ মে) পর্যন্ত মুলতবি করেন সর্বোচ্চ আদালত।

এর আগে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রিটটি খারিজ হয়ে যায়। এরপর রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী।

বিজ্ঞাপন

পড়ুন: ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে লিভ টু আপিলের শুনানি আজ

দেখুন: ইশরাক ইস্যুতে আন্দোলনে স্থবির রাজধানী, দুর্ভোগ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন