১৩/০২/২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৩/০২/২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে মহিলা পরিষদের উদ্যোগে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় বাঙ্গী বেচার ঘাট তৃণমূল এলাকায় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সমাজ কল্যান সম্পাদক ডাঃ খাদিজা নাহিদ ইভা প্রধান আলোচক হিসেবে বয়:সন্ধিকালীন ও প্রজনন স্বাস্থ্য, কিশোরীদের যৌন স্বাস্থ্য, গর্ভকালীন ও প্রসূতিকালীন সমস্যা, ঝুঁকিপূর্ণ গর্ভপাত ও অনিরাপদ সেবা গ্রহণ, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করাসহ প্রসূতিকালীন সমস্যা, ঝুঁকিপূর্ণ গর্ভপাত ও অনিরাপদ সেবা গ্রহণ, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করাসহ বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন।

বাঙ্গী বেচা ঘাট তৃণমূল কমিটির সভাপতি কবিজান এর সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালন করেন লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী। সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার। সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য ও পাড়া কমিটির নব বিবাহিত দম্পত্তিসহ ২৫ জন। আরও আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং জেলা কমিটির সম্মানিত সদস্য কানিজ রহমান, জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ, মনোয়ারা সানু প্রমুখ।

তারা কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সচেতন করা এবং বাল্যবিবাহ ও সহিংসতার কারণে কিশোরীদের মানবাধিকার লংঘিত হচ্ছে এ বিষয়ে আলোচনা করেন। এছাড়া আরো বলেন, পারিবারিক সম্পর্কের অবনতি, নিরাপত্তাহীনতা বোধ করা, জীবন-যাপনের পরিবর্তনের সাথে মানিয়ে নিতে না পারা, অনেক ক্ষেত্রে অর্থনৈতিক নিরাপত্তার অভাবও এই ধরণের মানসিক চাপের কারণ।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেখুন: দিনাজপুরের বীরগঞ্জে সুপেয় পানির সংকট, জনজীবন বিপর্যস্ত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন