বিজ্ঞাপন

আমের রপ্তানি ১০ গুণ বাড়বে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাণিজ্য ঘাটতি প্রশমনের প্রেক্ষিতে চীনের শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। আর বিনা শুল্কে দেশটির বাজারে এই প্রথম বাংলাদেশের আম যাচ্ছে। চলতি বছর আমের রপ্তানি ১০ গুণ বাড়বে।

বুধবার (২৮ মে) চীনে আমের প্রথম চালান পাঠানোর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 
উপদেষ্টা বলেন, ১০ গুণ আমের রপ্তানি বাড়লে আম চাষিরাও পর্যাপ্ত দাম পাবেন।
 
সব ধরনের চামড়া রপ্তানিতে চীন সর্বোচ্চ সাহায্য করবে জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্য ঘাটতি কমানোসহ বাণিজ্যিক নানা বিষয়ে আলোচনার উদ্দেশ্য আগামী সপ্তাহে চীনের বাণিজ্যমন্ত্রীসহ প্রতিনিধি দল দেশে আসবেন।

এদিকে, ঢাকায় চীনের ১০০ প্রতিষ্ঠানের ২৫০ বিনিয়োগকারীর অংশগ্রহণে বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন হচ্ছে ১ জুন। ঢাকার আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে। 

সম্মেলনে দেশের ও চীনা বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ এবং দেশে খাতভিত্তিক বিনিয়োগ সুবিধার বিষয়ে আলোচনার ব্যবস্থা থাকবে। সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও বিনিয়োগকারীদের কাছে দেশের বিনিয়োগ সুবিধা উপস্থাপন এ সম্মেলনের লক্ষ্য।

এ ছাড়া সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও বাংলাদেশ সফর করবেন। এসময় চীনের বাণিজ্য মন্ত্রী ও বিনিয়োগকারীরা গাজীপুরের কালিয়াকৈরে এলডিসি গ্রুপ পরিদর্শন করবেন।

বিজ্ঞাপন

পড়ুন : চীনে বাংলাদেশের আমের প্রথম চালান যাচ্ছে ২৮ মে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন