বিজ্ঞাপন

মিমিকে ‘ডাইনি’ বললেন অঙ্কুশ 

সম্প্রতি ‘ডাইনি’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার এই সাফল্যের জন্য টলিপাড়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। 

বিজ্ঞাপন

তবে অভিনেতা অঙ্কুশ হাজরা মিমির সঙ্গে যে খুনসুটি করেছেন, সেটা চোখে পড়েছে ভক্তদের। মিমি এই পুরস্কার পাওয়ার পর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, ”আমি কৃতজ্ঞ”। অঙ্কুশ তাতে লিখেছেন, ”আমি জানতাম, যেদিন তুই তোর আসল নামের উপর কোনও ওয়েব সিরিজ করবি, পুরস্কার পাবিই!”

মিমির সঙ্গে অঙ্কুশের এমন খুনসুটিতে মজা পেয়েছেন তাদের অনুরাগীরা। পর্দায় দুজনেই জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে তারা ভালো বন্ধু। আবার শহরে একই বিল্ডিংয়ে থাকার কারণে এখন প্রতিবেশী নায়ক-নায়িকা। 

এই দুর্গাপুজায় ‘রক্তবীজ টু’ আসছে। সেখানে মিমির বিপরীতে অঙ্কুশকে দেখা যাবে না। তবে একসঙ্গে একই ছবিতে দেখা যাবে। এই ছবির শুটিং নিয়েই সম্প্রতি ব্যস্ত ছিলেন অঙ্কুশ, মিমি এবং আবীর চট্টোপাধ্য়ায়।

এই মুহূর্তে অঙ্কুশ ব্যস্ত রয়েছেন ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিংয়ে। নিজের প্রযোজনায় ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিতে দেখা যাবে তাকে। সেই ছবি আসবে এই বছর। 

তবে অঙ্কুশ আর মিমিকে জুটিতে কবে দেখা যাবে, তা এখন বলা মুশকিল। ‘রক্তবীজ টু’-র পর মিমি নতুন বাংলা ছবির শুটিং করবেন বলে শোনা যাচ্ছে।

এছাড়াও এই বছর বলিউডে কাজ করতে পারেন মিমি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক করছেন রাজকুমার রাও। সেখানে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে মিমিকে দেখা যেতে পারে, তেমন খবর। যদিও এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি।

পড়ুন: নস্টালজিক লাগছে, যেন স্বপ্ন পূরণ হতে চলেছে : আয়ুষ্মান

দেখুন: আওয়ামী লীগের ইশতেহার: ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুশাসন বড় চ্যালেঞ্জ’

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন