সিরাজগঞ্জে একশ পিস ইয়াবাসহ রাকিবুল ইসলাম (৪৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
বিজ্ঞাপন
সোমবার বিকেলে উল্লাপাড়া উপজেলা পাঁচলিয়া বাজারে তাকে আটক করা হয়। পরে স্থানীয়রা তাকে সলঙ্গা থানা পুলিশের নিকট সোপর্দ করে।
আটক রাকিবুল ইসলাম রায়গঞ্জ উপজেলার কালিদাসগাতি গ্রামের রমজান আলীর ছেলে।
সলঙ্গা থানার কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাঁচলিয়া বাজারে ১শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে সলঙ্গা থানা একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
পড়ুন : উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী-ভোটার এলাকা বদল কী মেয়র প্রার্থিতার ইঙ্গিত?
সা/
বিজ্ঞাপন


