০১/০৩/২০২৬, ২৩:৫০ অপরাহ্ণ
22.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ২৩:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বেতন চাওয়ায় ৪ কর্মচারী‌কে আট‌কে রাখ‌লেন বি‌সি‌সি প্রশাসক

৩০ দিন ডিউটি করে ২২ দিনের বেতন দেয়ার কারণ জানতে চাওয়ায় চার মজুরী ভিত্তিক কর্মচারীকে আটকে রাখার অভিযোগ উঠেছে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক রায়হান কাওসারের বিরুদ্ধে।
বুধবার দিনগত রাত ১০টার দিকে তাদের বিসিসির দ্বিতীয় তলার একটি কক্ষে আটকে রাখা হয়। রাত সাড়ে ১২টায় বিসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, চার কর্মচারী সরকারি পরিপত্র অনুযায়ী বেতন নিতে চাচ্ছেনা। এ বিষয়টি নিয়ে বিসিসির অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মারধর করায় তাদের পুলিশে দেয়া হবে।

বিজ্ঞাপন

আটক কর্মচারীরা হলেন, কাওসার ও সেলিমসহ ৪ জন। বাকি দুজনের নাম জানা যায়নি।

বরিশাল সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ আলী আজিম বলেন, তারা ৩০ দিন কাজ করে ২২ দিনের বেতন পাওয়ার কারণ জানতে রাত ১০টার দিকে বিসিসির প্রশাসক রায়হান কাওসারের কাছে যায়। তখন বেতন কম দেয়ার বিষয় জানতে চাওয়ার কারণে প্রশাসক তাদের দ্বিতীয় তলার একটি রুমে আটকে রাখে। এ ঘটনার খবর অন্যান্য কর্মচারীদের মাঝে ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে জড়ো হই। আমরা এখন দ্বিতীয় তলায় অবস্থান করছি।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী রাত সাড়ে ১২টায় বলেন, কর্মচারীদের সরকারি পরিপত্র অনুযায়ী ২০-২২ দিনের বেতন দেয়া হয়। অথচ আটক চার কর্মচারী সরকারি নিয়ম না মেনে বিসিসির মধ্যে ঢুকে হট্টোগোল ও কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছে। এ কারণে তাদের পুলিশে তুলে দেয়া হবে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বিসিসি কর্তৃপক্ষ।

পড়ুন: পবিপ্রবিতে দেয়াল ধসে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

দেখুন: মহার্ঘ ভাতা পাবেন সব সরকারি কর্মকর্তা-কর্মচারী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন