মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে হামাসের একটি চুক্তিতে পৌঁছার পর যুক্তরাষ্ট্র জানিয়েছেন, গাজায় আগামী কয়েক দিনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করছে হোয়াইট হাউস।
আলোচনার সঙ্গে জড়িত তিনটি সূত্রের বরাত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস আশাবাদী যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের নতুন প্রস্তাবের ফলে শিগগিরই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়ছে, ‘যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ যদি নিজেদের অবস্থান থেকে কিছুটা ছাড় দেয়, তাহলে কয়েক দিনের মধ্যেই আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি।’
বুধবার রাতে হামাস জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সাহায্যের অবাধ প্রবেশের জন্য একটি সাধারণ কাঠামোর বিষয়ে উইটকফের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে।
হামাসের এক বিবৃতিতে বলা হয়, আমরা উইটকফের সঙ্গে একটি সাধারণ কাঠামোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছি, যা স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সাহায্যের অবাধ প্রবেশ নিশ্চিত করবে।
হামাস জানায়, চুক্তিতে ‘যুদ্ধবিরতি ঘোষণার পর গাজার বিষয়গুলো পরিচালনার জন্য একটি পেশাদার কমিটি গঠন’ অন্তর্ভুক্ত রয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার শীর্ষ উপদেষ্টা রন ডার্মারের পাশাপাশি ফিলিস্তিনি-আমেরিকান ব্যবসায়ী বিশারা বাহবাহের মাধ্যমে দোহায় হামাস নেতাদের সঙ্গে আলোচনা করেছেন উইটকফ।
পড়ুন: ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা মাল্টার
দেখুন: ফিলিস্তিন সংকট: ইরান—সৌদি আরবের বিরল আলোচনা
এস


