বিজ্ঞাপন

কেন্দুয়ায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ব্যাহত হচ্ছে ঈদের প্রস্তুতি ও কৃষিকাজ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বৃহস্পতিবার ভোর রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। বেলা বারটার পর থেকে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। দীর্ঘ সময় ধরে বৃষ্টি চলায় রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়েছে, সীমিত হয়ে গেছে সাধারণ মানুষের চলাচল। বিশেষ করে চাকরিজীবীরা কর্মস্থলে যেতে পড়েছেন মারাত্মক দুর্ভোগে।

বিজ্ঞাপন

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে অনেকেই প্রয়োজনীয় কেনাকাটা ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত থাকার কথা থাকলেও টানা বৃষ্টিতে সেই কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। উপজেলা জুড়ে বিভিন্নস্থানে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের খবর পাওয়া গেছে। উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে ব্যবসা-বাণিজ্য প্রায় অচল হয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাত থেকে কখনো হালকা, কখনো মাঝারি আবার কখনো ভারী বর্ষণের কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও দুর্ভোগে পড়েছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরে উপস্থিতির হার ছিল অত্যন্ত নিম্ন।

বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চলের অনেক স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ইতোমধ্যে কিছু কিছু আমন ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষকরা।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার জানান, ‘টানা বৃষ্টি আরও দুই-তিন দিন অব্যাহত থাকলে মাঠের শাক-সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।’

তবে কেউ কেউ বলছেন, সাম্প্রতিক প্রচণ্ড তাপদাহের পর এই বৃষ্টি তাদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তবুও দিনমজুর, শ্রমজীবী ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া মানুষজন পড়েছেন চরম দুর্ভোগে।

টানা বৃষ্টির এমন পরিস্থিতি ঈদপূর্ব প্রস্তুতি, কৃষিকাজ ও জনজীবনে যে নেতিবাচক প্রভাব ফেলছে, তা থেকে দ্রুত মুক্তি পেতে আবহাওয়ার উন্নতি কামনা করছেন সবাই।

পড়ুন: বরিশালের অভ্যান্তরীণ রুটের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

দেখুন: বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা—কর্মচারীদের

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন