০১/০৩/২০২৬, ২১:৪৬ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ ও পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মুখপাত্র।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ অঞ্চলের মনিটরিং অফিসার মো. সালাউদ্দিন কায়সার। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার রায়হানুল হক, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল প্রমুখ।

বক্তারা বলেন, কৃষকদের উন্নত প্রযুক্তি ও পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে গুরুত্বারোপ ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে পার্টনার প্রকল্পের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদনে মান নির্ধারণ ও বাস্তবায়ন, উচ্চ ফলনশীল ধানের জাত নির্ধারণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আলোচনা শেষে কৃষিবিষয়ক কুইজ, উচ্চ ফলনে কীটনাশক ছিটানো, নিয়ে নাটিকা ও গান পরিবেশন শেষে কৃষকদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়।

পড়ুন: পবিপ্রবিতে দেয়াল ধসে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

দেখুন: বেতন চাওয়ায় ৪ কর্মচারী‌কে আট‌কে রাখ‌লেন বি‌সি‌সি প্রশাসক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন