১২/০২/২০২৬, ৭:১০ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আপিল বিভাগের রায় হাতে পেলেই আমাদের সিদ্ধান্ত: ইশরাক ইস্যুতে সিইসি

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আপিল বিভাগের রায় হাতে পেলেই আমাদের সিদ্ধান্ত। মিডিয়ার হেডলাইন দেখে মন্তব্য করা যায় না।

বৃহস্পতিবার (২৯ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি স্বাধীন প্রতিষ্ঠান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের শপথ ঘোষণার বিষয়ে ইসি সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিইসি বলেন, অ্যাপিলেড ডিভিশনের রায় এখনো পাই নাই। এটা পাওয়ার পরে কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে তার আইনগত দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় তাই করব। রায় তো পাই নাই আমি। মিডিয়ার হেড লাইন দেখে তো কোনো মন্তব্য করা যায় না।

বিজ্ঞাপন

পড়ুন: সিইসির সঙ্গে বৈঠকে বিপ্লবী গণজোট

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন