বিজ্ঞাপন

ছাত্রদল নেতার ওপর হামলায় কলমাকান্দার সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় ছাত্রদল নেতা মো. আ. গাফফারের (২৬) ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মো. মিজানুর রহমান মিজান (৫৫) ও সদ্য অপসারিত উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলের ছোট ভাই শিক্ষক আব্দুল ওয়াদুদ রতনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো. মিজানুর রহমান মিজান উপজেরার চান্দুয়াইল গ্রামের আবুল গফুরের ছেলে এবং আব্দুল ওয়াদুদ রতন সেইচাহানি গ্রামের মৃত আ. রহিম মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার (২৯ মে) উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে নিজ বাসা থেকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত আব্দুল ওয়াদুদ রতনকে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়।

অন্যদিকে মিজানুর রহমান মিজানকে একইদিন সন্ধ্যার দিকে জেলা আদালতে সোপার্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে জানান পরিদর্শক (তদন্ত)।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্টের পরে চাঁদাবাজি, নাশকতা ও বিস্ফোরক এমন ধরনের মামলায় শিক্ষক আব্দুল ওয়াদুদ রতন একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি।

গত ২৮ মে ছাত্রদল নেতা মো. আ. গাফফারের ওপর হামলা করে তাকে মারধরের অভিযোগে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিত হামলার অভিযোগ ওঠে।

এর আগে গত ২৭ মে মঙ্গলবার ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের হরিপুর চকবাজার এলাকায় হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার কলমাকান্দায় দিনব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন