বিজ্ঞাপন

রাজধানী জুড়ে জলাবদ্ধতা, তীব্র ভোগান্তিতে মানুষ

সারাদিন ও রাতে ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বেশিরভাগ এলাকায়। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও অনেকেই পাচ্ছেন না রিকশা বা কোনো বাহন। মাঝে মাঝে দু’একটি রিকশা পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। কেউবা আবার বাড়তি ভাড়া না গুনে হাঁটু পানির মধ্যেই বৃষ্টিতে ভিজে ছুটে চলছেন গন্তব্যে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক ‘ট্রাফিক অ্যালার্ট’ গ্রুপে বিভিন্ন এলাকার জলাবদ্ধতার ছবি ও ভিডিও শেয়ার করেছেন বাসিন্দারা। গ্রুপটির তথ্যমতে, রাজধানীর বনানী, এয়ারপোর্ট, মালিবাগ, মৌচাক, যমুনা ফিউচার পার্ক, ফকিরাপুল, তিনশো ফিট, মিরপুর, কালশী, বসুন্ধরা, নিউ মার্কেট, নিকুঞ্জ, গ্রীনরোডসহ বিভিন্ন এলাকায় জলযট দেখা গেছে।

বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর শান্তিনগর, রামপুরা, বাড্ডা, কারওয়ান বাজার, বাংলামটর, শাহবাগ, সচিবালয়, পল্টন, মতিঝিল, কমলাপুর, বাসাবো ও মুগদা-মান্ডা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর বেশিরভাগ এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এসব এলাকার ঘরমুখো মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো বাহন পাচ্ছেন না। ফলে অনেকে হাঁটু পানির মধ্যেই ছুটে চলেছেন গন্তব্যের দিকে। মাঝে মধ্যে কেউ রিকশা অথবা সিএনজি পেলেও গুনতে হচ্ছে তিন থেকে চারগুণ ভাড়া।

এদিকে লাগাতার বৃষ্টির কারণে আজ রাজধানীতে যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম। বাস, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং রাইড শেয়ারিংয়ের বাইক না থাকায় ঘরে ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পথচারীদের অভিযোগ, বৃষ্টির কারণে রিকশাভাড়া দ্বিগুণ-তিনগুণ চাওয়া হয়েছে।

পড়ুন : আগামী ৩ দিন দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন