সীতাকুণ্ডে মসজিদের ৪০ শতক জায়গা বুঝে নিল মোহছেন আলী জামে মসজিদ কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহছেন আলী জামে মসজিদের নামে থাকা ৪০ শতক জায়গা বুঝে নিয়েছে মসজিদ কমিটি। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার (শীতলপুর) এলাকায় মুসল্লিদের উপস্থিতিতে জায়গাটি বুঝে নেওয়া হয়।

এ সময় মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা ওই জায়গায় তিনটি সাইনবোর্ড স্থাপন করেন। কমিটির দাবি, দীর্ঘদিন ধরে জায়গাটি মসজিদের মালিকানাধীন থাকলেও সেখানে থাকা প্রতিষ্ঠান থেকে নিয়মিত ভাড়া পরিশোধ করা হয়নি।

মসজিদ কমিটির সভাপতি নজির আহমেদ কন্ট্রাক্টর বলেন, বগুলা বাজার এলাকার ওই ৪০ শতক জায়গা হাবিব স্টিলের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিবছর মসজিদের ফান্ডে এক লাখ টাকা করে ভাড়া দেওয়ার কথা থাকলেও গত প্রায় ১০ বছর ধরে কোনো ভাড়া পরিশোধ করা হয়নি। এতে মসজিদ কমিটির বিপুল পরিমাণ টাকা পাওনা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটি মার্কেন্টাইল ব্যাংকের নিলামে রয়েছে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানই নিলামের মাধ্যমে সম্পত্তিটি ক্রয় করুক না কেন, তাদের মসজিদ কমিটির মালিকানাধীন ৪০ শতক জায়গার বিষয়টি অবহিত করা প্রয়োজন। এ কারণেই জায়গাটিতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিমুদ্দৌলা বলেন, “এম রহমানের কাছে মসজিদ কমিটির যে টাকা পাওনা রয়েছে, তা দ্রুত পরিশোধ করা প্রয়োজন। ভবিষ্যতে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানই সম্পত্তিটি ক্রয় করুক, তারা যেন মসজিদ কমিটির জায়গার বিষয়টি জানেন। এ কারণে আমরা আমাদের জায়গায় সাইনবোর্ড স্থাপন করেছি।”

মসজিদ কমিটির পক্ষ থেকে দীর্ঘদিনের বকেয়া ভাড়া আদায় এবং জায়গাটির মালিকানা সুরক্ষার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পর্নোগ্রাফির মামলায় এক যুবক গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন