বিজ্ঞাপন

জয়পুরহাটে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হাস্তাবসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আক্কেলপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজন ও নিউ তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় এ ক্যাম্পের অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন। এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, বিএনপি নেতা ইকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মেডিক্যাল ক্যাম্পে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলামসহ আরও কয়েকজন চিকিৎসক এ স্বাস্থ্যসেবা প্রদান করেন। এসময় পাঁচ শতাধিক গরিব ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বক্তারা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও কর্মকে স্মরণ করতেই এধরনের মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।

পড়ুন: রাঙামাটিতে মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রমে নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ

দেখুন: ভারতে পাচারকালে সীমান্তে ৮০ হাজার ডলার জব্দ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন