বিজ্ঞাপন

পাঁচবিবির কয়া সীমান্তে মাদকসহ আটক ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত থেকে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য কুপিজেসিক ইনজেকশনসহ এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে উপজেলার ২৮১/৪৭ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সাগর আহমেদ (৩২)। তিনি জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের কয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

কয়া বিওপির কমান্ডার সুবেদার নইমুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পলিথিনে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাত আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক সাগর আহমেদকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাটে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

দেখুন: সোলেমান হাজারী এখন নওগাঁয়

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন