বিজ্ঞাপন

জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

‘দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি এক সাথে’ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রাণিসম্পদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ। 

অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডেইরি ও খামারিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাটে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

দেখুন: সোলেমান হাজারী এখন নওগাঁয়

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন