০২/০৩/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ট্রাব আইকনিক অ্যাওয়ার্ডে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হলেন অশোক বেপারী

গত ৩১ মে শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সুস্থ বিনোদন, সুন্দর সমাজ শীর্ষক আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে আয়োজক সংস্থা ট্রাব প্রদান করে ট্রাব আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫। এতে মিশুক মুনী পরিচালিত দেয়ালের দেশ চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রাভিনেতা হিসাবে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ট্রাব আইকনিক অ্যাওয়ার্ড- ২০২৫ লাভ করেন ভার্সেটাইল অভিনেতা ও বাচিক শিল্পী অশোক বেপারী।

এক জীবনে প্রেম ও বিরহের টানা পোড়েনের গল্প নিয়ে চলচ্চিত্র দেয়ালের দেশ। চলচ্চিত্রের অন্যতম পার্শ্ব চরিত্র এক নাইট গার্ড যে রাত্রি জেগে সজাগ থাকে বলেই নগরবাসী নির্বিঘ্নে রাত্রিতে ঘুমায়। ব্যক্তি জীবনে সে রূঢ় বাস্তবতায় নিজেকে বঞ্চিত করে বিধায় দুদুটি আশ্রিত জীবন সাশ্রয় ও সুরক্ষা পায়। এ রকম এক আদিভৌতিক নাইট গার্ড চরিত্রে ব্যক্ত- অব্যক্ত, নিষ্ঠুর-সহজ সরল,বৈরী কিন্তু মানবিক বৈশিষ্ট্যের আন প্রেডিক্টেবল আঙ্গিক – বাচিক – সাত্ত্বিক অভিনয় গুণে দর্শক শ্রোতার হৃদয় জয় করেন বহুমাত্রিক এবং নান্দনিক অভিনেতা অশোক বেপারী। তার এই বহুমাত্রিক অভিনয় গুণের মূল্যায়ন ও স্বীকৃতি স্বরূপ বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ট্রাব আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ লাভ।

বিজ্ঞাপন


ঢাকায় এক সম্ভ্রান্ত পরিবারে অশোক বেপারীর জন্ম। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার উচ্চতর পড়াশুনা। মহারাজার গুণ কীর্ত্তন, খেলা খেলা, রিসার্চ, বীরসা কাব্য, দর্পনে শরৎশশী প্রভূতি মঞ্চ নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে তার অভিনয় প্রস্তুতি এবং স্বীকৃতি। টেলিভিশন নাটক চতুর্থ মাত্রা, জ্যোৎস্না রশিদ ও একটি নদীর দৃশ্য কল্প, মানুষ বদল, শাস্তি, না কমলা না মেহেরজান, নূরজাহান প্রভূতিতে তার অভিনয় আলোক ঝরনা ধারার মতো বিস্তৃতি। ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজ মুন্সীগিরী, কারাগার, কায়জার, দৌঁড়, জিম্মি, নীল সুখ প্রভূতিতে অভিনয় তার অপরিহার্য্ অভিনেতা হয়ে ওঠার আদৃতি। চলচ্চিত্র ডুব সাঁতার, লাল মোরগের ঝুঁটি, নোনা জলের কাব্য, দেশান্তর, সুড়ঙ্গ, দেয়ালের দেশ প্রভূতিতে অভিনয় বড় পর্দায় বড় পরিসরে অভিনয়াকাশে ডানা মেলে চিরন্তনকে ছুঁতে চাওয়ার স্থিতি। সাম্প্রতিক তাণ্ডব চলচ্চিত্রে তাঁর প্রারম্ভিক ভয়েস ওভার ভিউ সাম্রাজ্যে সম্রাট হয়ে প্রবেশের এক অনুপম স্বকীয়তা ও দক্ষতার জলজ্যান্ত শিলালিপি।

অভিনেতা অশোক বেপারীর পাশাপাশি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অন্যান্য অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে আছেন মৌসুমী হামিদ, ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, শিবা শানু সহ আরোও অনেকে। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ট্রাব আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ প্রাপ্তির অনুভুতি জানাতে গিয়ে অভিনেতা অশোক বেপারী বলেন, অসংখ্য পরিচালকের দিকনির্দেশনা – যত্ন প্রশিক্ষণে এবং আমার অনুশীলন – অনুধাবন ও আত্তিকরনের মধ্যে দিয়ে, অসংখ্য শিল্প মাধ্যমে আমার অভিনেতা হিসাবে অভিনয়ের ধারাবাহিক উপস্থাপন। আমার সারাটা জীবন শিল্পের নানান শাখায়, নানান চরিত্রে, নানান ভাবে,এক ভাঙা গড়ার মধ্যে দিয়ে এক নব গড়ন নব সৃজন। ফলে তারই মূল্যায়ন এবং সৃজন স্বরূপ বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ট্রাব আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ লাভে আমি উচ্ছ্বসিত, আমি আনন্দিত এবং আরো নতুন নতুন কাজের মধ্যে দিয়ে নব নব সৃজনের মধ্যে দিয়ে শিল্পানুরাগী দর্শক শ্রোতাদের শিল্প পিপাসা নিবৃত্তের লক্ষ্যে আমি বরাবরের মতোই আত্ত্বিকভাবে দায়বদ্ধ।

পড়ুন : লাবণ্য অ্যাওয়ার্ড পেলেন মাহমুদ মানজুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন