28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৮:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙ্গাবালীর দুর্গত মানুষের পাশে বিএনপি,  ২০০ পরিবার পেল ত্রাণসামগ্রী

গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ার, ভারী বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার  চরমোন্তাজ ইউনিয়নের প্রায় দুই শ’ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিজ্ঞাপন

রোববার দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির আয়োজনে ওই ইউনিয়নের নয়ারচর, মিটার বাজার, চরআন্ডার আলেকান্দাসহ কয়েকটি গ্রামের দুর্গত পরিবারগুলোর মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সির নেতৃত্বে দলের নেতাকর্মীর ট্রলারযোগে ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে ঘুরে এসব ত্রাণ বিতরণ করেন। 

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারে জন্য  পাঁচ কেজি চাল, এক কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, আধা লিটার তেল ও একটি করে গ্যাস লাইট।

ত্রাণ নিতে আসা একাধিক ক্ষতিগ্রস্ত বাসিন্দা জানান, এমন দু:সময়ে এ ধরনের সহযোগিতা তাদের স্বস্তি দিয়েছে। তাই বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানান তারা। 

জানতে চাইলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম মুন্সি বলেন, পটুয়াখালী-৪ আসনের জননেতা আলহাজ্ব এবি এম মোশারেফ হোসেনের পক্ষ থেকে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চরমোন্তাজ ইউনিয়নের বিভিন্ন এলাকার দুর্গত মানুষের খোঁজখবর নিয়েছি এবং অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছি। সাধারণ মানুষের দু:খ-দুর্দশায় বিএনপি সবসময় এভাবেই ভূমিকা রেখে যাচ্ছে ।

পড়ুন: টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা, ভেঙেছে বেড়িবাঁধ

দেখুন: বরিশালে লতা নদীতে মৃদু ঝড়ে লঞ্চডু বি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন