বিজ্ঞাপন

মাকে থাপ্পড় দেওয়ার জেরে ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মর্মান্তিক এক পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম বাপ্পি মিয়া (২৩)। তিনি সদর উপজেলার আমঝুপি গ্রামের দক্ষিণপাড়ার হিসাব আলীর ছেলে।

বিজ্ঞাপন

রবিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি তুচ্ছ ঘটনার জেরে শনিবার (৩১ মে) বিকেলে মা ও ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাপ্পি তার মাকে থাপ্পড় মারে। বিষয়টি জানাজানি হলে মেজ ভাই কালু বাড়িতে ফিরে এসে বাপ্পির সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বাগবিতণ্ডার এক পর্যায়ে কালু ধান তোলার লোহার হাতা দিয়ে বাপ্পির মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বাপ্পিকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি কিছুটা সুস্থ হলে বাড়ি ফিরে আসেন। তবে রাতেই আবার ভাইয়ের সঙ্গে তর্কে জড়ালে বাপ্পির অবস্থার অবনতি হয় এবং সে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে বাপ্পিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত মেজ ভাই কালু পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন: হবিগঞ্জে জনতার বাজারে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

দেখুন: পদ্মা সেতুর আয় যমুনা সেতুকে ছাড়িয়ে গেলো | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন