বিজ্ঞাপন

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার তার নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম গ্লেন ম্যাক্সওয়েল ডট লাইভে (GlennMaxwell.live) এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেন। ২০১২ সালের আগস্টে অভিষেকের পর থেকে মোট ১৪৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। দুটি ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি।

৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্যালেন্ডারে এই ফরম্যাটের পরবর্তী বড় টুর্নামেন্ট হচ্ছে ২০২৬ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটিতে খেলে ফরম্যাটটি ছাড়তে পারেন অজি এই তারকা।

বিজ্ঞাপন

পড়ুন: এবার টেস্ট থেকে অবসরের পথে কোহলি

দেখুন: অভিমানে অবসর, ফিরে ইতিহাস গড়েছেন যেসব খেলোয়াড় 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন