সম্প্রতি এক ভক্তের ক্যামেরায় ধরা পড়লেনবলিউড কিং শাহরুখ খান। যেখানে তাকে দেখা মেলে একেবারে নতুন অবতারে।
সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাদা ভেস্ট, ডেনিম, সানগ্লাস আর মাথায় বিনি অবস্থায় শাহরুখ। শুধু তাই নয়, সারা শরীর ভরে ছিলো ট্যাটু।
এও দেখা যায়, হোটেল লবির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন কিং খান। উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আর নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রাখছেন। শাহরুখের সঙ্গে রয়েছেন তার টিমের লোকেরাও।
তবে যা নজর কেড়েছে তা হলো— শাহরুখের সুঠাম শরীর আর গায়ে আঁকা ভয়ঙ্কর সব ট্যাটু, যদিও তা নকল তবু তা একেবারে নতুনভাবে তুলে ধরেছে তাকে। দর্শকদের প্রশ্ন—এটাই কি ‘কিং’ ছবির জন্য শাহরুখের প্রস্তুত লুক?
শাহরুখের ভক্তদের মন্তব্য এমন, ‘দাড়ি, বাইসেপ, ট্যাটু—বাদশা নন, এখন তিনি রীতিমতো রাজা!’ আর একজন লিখেছেন, ‘পুরো শরীরে ট্যাটু… শাহরুখের এই চেহারা দেখে চোখ সরানো যাচ্ছে না। আগুন! নতুন ছবিতে এই লুকেই চাই।’
পড়ুন: নিজেকে বিশাল কিছু ভাবতে শুরু করলে আমেরিকায় যাই : শাহরুখ
দেখুন: শাহরুখের ঘড়িটির দাম কত জানেন?
এস


