28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৮:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারতে ভূমিধসে ৩ সৈন্য নিহত

ভারী বৃষ্টিপাতের জন্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে টানা সেনাবাহিনীর একটি ক্যাম্পে ভূমিধসে অন্তত ৩ সৈন্য নিহত হয়েছেন। এছাড়া এই ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ৬ সৈন্য।

বিজ্ঞাপন

আজ সোমবার (২ জুন) ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে সিকিমে ভূমিধসে সৈন্যদের হতাহতের এই তথ্য জানানো হয়েছে।

গত এক সপ্তাহ ধরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে চলা ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় সিকিমের পার্বত্য এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রাণঘাতী এই ভূমিধসে ভারতীয় সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। নেপাল ও চীনের সীমান্ত লাগোয়া ভারতের এই পার্বত্য এলাকায় সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে।

বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, রবিবার সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির কারণে সেনাবাহিনীর একটি ক্যাম্পে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর পোস্ট করা ছবিতে দেখা যায়, ভূমিধসে একটি ভবনের বিশাল অংশ মাটির নিচে চাপা পড়েছে এবং পাহাড়ের ঢালে কাদার স্তূপ জমেছে।

এনএ/

দেখুন: ভারতের ৪ বিমানবন্দর বন্ধ, রুপির দরপতন! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন