০১/০৩/২০২৬, ২১:৪৭ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারতে পালানোর সময় দর্শনা ইমিগ্রেশন থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ভারতে পালানোর সময় হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ জুন) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার যুবকের নাম শেখ তাইসুখ ইসলাম। তিনি কুমিল্লা জেলার কোতয়ালি থানার বাসিন্দা।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই তারেক জানান, শেখ তাইসুখ ইসলাম পাসপোর্ট ব্যবহার করে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তথ্য যাচাইয়ের মাধ্যমে জানা যায়, তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন: তামাক কোম্পানির বোর্ডে সচিবদের উপস্থিতি জনস্বার্থবিরোধী

দেখুন: ন*গ্ন হয়ে অভিনয় করেছি, চু*মু খাওয়া তো কোনো বিষয়ই না

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন