বিজ্ঞাপন

ঝিনাইদহে অনলাইন জুয়া সাইটের বাংলাদেশী এজেন্ট গ্রেফতার

ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশী এজেন্ট মেহেদি হাসানকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

বিজ্ঞাপন

রোববার রাতে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়ার কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন।

আটককৃত মেহেদী হাসান (২৩) ঝিনাইদহ পৌরসভাধীন চর মুরারীদহ গ্রামের জাকির হোসেন মন্ডলের ছেলে ।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানায়, ফিলিপাইন থেকে পরিচালিত ‘বাংলাউইন’ নামের একটি জুয়া সাইটের বাংলাদেশী এজেন্ট হিসেবে কাজ করত মেহেদি। দেশের বিভিন্ন স্থানে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং ও অন্যান্য পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করে ব্যবহারকারীদের জুয়ায় অংশ নিতে উৎসাহিত করত। ঝিনাইদহ ডিবি পুলিশ নিজস্ব গোয়েন্দা তথ্য’র ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়।

পড়ুন: কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ

দেখুন: চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বিএনপির তারুণ্যের সমাবেশ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন