সিরাজগঞ্জে যমুনায় মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে যমুনায় মাছ ধরতে গিয়ে অজ্ঞাত এক যুবকের (৫০) মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্দা নৌকাঘাট থেকে তার মরদেহটি উদ্ধার করেছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ঝাঁকি জাল (তইরা জাল) দিয়ে মাছ ধরতে ঐ এলাকায় গিয়েছিলেন। মাছ ধরার সময় যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। তবে মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, এখনো মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে আমরা কাজ করছি।

পড়ুন : শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন সম্পূর্ণ ‘রাজনৈতিক স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন