০২/০৩/২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জেরিন কাশফী রুমা পেলেন বেস্ট অ্যাকট্রেস থিয়েটার অ্যান্ড মিডিয়া

গত ৩১ মে শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক মিলনায়তনে সুস্থ বিনোদন, সুন্দর সমাজ শীর্ষক আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে আয়োজক সংস্থা ট্রাব প্রদান করে ট্রাব আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫। এতে মঞ্চ মাধ্যমে বিশের অধিক নাটকে অভিনয় এবং মিশরীয় নাট্যকার তাওফিক আল হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরীর যৌথ অনুবাদে, আক্তারুজ্জামানের নির্দেশনায় শেষ সংলাপ নাটকের মহাতারেমা তথা বেগম সাহেবা চরিত্রে অনবদ্য অভিনয় রূপদানের জন্য বেস্ট অ্যাকট্রেস থিয়েটার অ্যান্ড মিডিয়া ট্রাব আইকনিক অ্যাওয়ার্ড লাভ করেন মঞ্চের মহাতারেমা খ্যাত অভিনেত্রী জেরিন কাশফী রুমা।

এক জীবনে ক্ষমতায়ন এবং ক্ষমা প্রদর্শনের কাহিনি নিয়ে নাটক শেষ সংলাপ। নাটকের কেন্দ্রীয় চরিত্র মহাতারেমা তার বিপুল বিত্তবৈভব, জ্ঞান, প্রাজ্ঞতা এবং আত্ত্বিক- বাহ্যিক লাবণ্য দিয়ে করায়াত্ত করতে সক্ষম হয় দেশের সুলতানকে। করায়াত্ত সুলতান প্রশ্নে এক সময় মহাতারেমার মনোজগতে জিজ্ঞাসা আসে, সুলতান কি শুধু তার একার নাকি সমগ্র রাজ্যবাসীর। সুলতানকে পোষ্য করে রাখাই কি তার একমাত্র লক্ষ্য নাকি সমস্ত রাজ্যবাসীর স্বার্থ সুরক্ষার স্বার্থে সুলতানকে প্রজার মাঝে ফিরিয়ে দেওয়াটাই তার হওয়া উচিত অভিষ্ঠ লক্ষ্য। ব্যক্তি স্বার্থে ক্ষমতাকে কেন্দ্রিভূত করাই কি চরম উৎকর্ষ নাকি ক্ষমতার সার্বজনীনতাকে সর্বজনের দ্বারগোড়ায় পৌঁছে দিতে পারাটাই প্রকৃত অর্থে মনুষ্যত্ব। ফলে মহাতারেমা চরিত্রে ক্ষমতা আয়ত্ত্ব করেও ক্ষমাশীলতা, ভোগকে উপেক্ষা করে ত্যাগকে প্রাণে প্রতিষ্ঠা, বাহ্যিক রূপের ঊর্ধ্বে উঠে মনুষ্যত্বের জাগরণ ঘটাতে পারা প্রভূতি দৃশ্যকল্প ফোটাতে আনপ্রেডিক্টেবল আঙ্গিক- বাচিক- সাত্ত্বিক অভিনয় গুণে দর্শক শ্রোতার হৃদয় জয় করেন বহুমাত্রিক এবং নান্দনিক অভিনেত্রী জেরিন কাশফী রুমা। তার এই বহুমাত্রিক অভিনয় গুণের মূল্যায়ন ও স্বীকৃতি স্বরূপ বেস্ট অ্যাকট্রেস থিয়েটার অ্যান্ডমিডিয়া ট্রাব আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ লাভ।

বিজ্ঞাপন


ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে জেরিন কাশফী রুমার জন্ম। ঢাকার বিভিন্ন নাম করা প্রতিষ্ঠানে তার উচ্চতর পড়াশুনা। সময় সাংস্কৃতিক গোষ্ঠীর অন্যতম প্রধান অভিনেত্রী জেরিন কাশফী রুমার অভিনীত নাটকের চরিত্র সংখ্যা বিশের অধিক। দেশ বিদেশ মিলিয়ে তার অভিনয় রজনী পাঁচ শতাধিক। পাশাপাশি নৃত্যের উপর দলগত ও একক উপস্থাপনা নিয়ে জাপান জার্মানের মতো একাধিক দেশে উপস্থাপনার কারণে তিনি আলোচিত এবং প্রশংসিত। ইতিমধ্যে অজ্ঞন আইচের পরিচালনায় স্মার্ট বউ, ওই সুন্দরে আনন্দ পুরে,সূর্য গ্রহন সহ অনেক টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদের বিশেষ ধারাবাহিক নাটক স্মার্ট বউ, ঈদে একক নাটক সূর্য গ্রহণ, ঈদের বিশেষ নাটক ওই সুন্দরে আনন্দপুরে দেখাবে চ্যানেল এস এ !!এখানে উল্লেখ্য যে সূর্যগ্রহণ নাটকের মূল গল্প অভিনেত্রী রুমার নিজের, একটি সত্য ঘটনা অবলম্বনে উনি নিজেই লিখেছেন !!

প্রশংসিত ও জমজমাট এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে মঞ্চ ও মিডিয়া অভিনেত্রী জেরিন কাশফী রুমার পাশাপাশি এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অন্যান্য অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে আছেন মৌসুমী হামিদ, ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, শিবা শানুসহ আরো অনেকে। বেস্ট অ্যাকট্রেস থিয়েটার অ্যান্ড মিডিয়া ট্রাব আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে যেয়ে জেরিন কাশফী রুমা বলেন, আমি এখন গওহর জানের জীবন আশ্রয়ী একক অভিনীত নাটক মাই নেম ইজ গওহর জান ও টিভি নাটকের চরিত্র নির্মাণের পথে হাঁটছি। পরিশ্রমের ক্লান্তি কাটিয়ে প্রশান্তির পথে আরেক ধাপ এগিয়ে দিল বেস্ট অ্যাকট্রেস থিয়েটার অ্যান্ড মিডিয়া ট্রাব আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫। আমাকে মূল্যায়ন ও অ্যাওয়ার্ড প্রদানের জন্য ট্রাব পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক শ্রোতাকে নতুন কিছু পাইয়ে দিতে আমার অভিনয়ের পথচলা যেন অব্যাহত থাকে নিরন্তন এবং অবিরাম।

পড়ুন : ট্রাব আইকনিক অ্যাওয়ার্ডে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হলেন অশোক বেপারী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন