২৪/০২/২০২৬, ২২:০৩ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২২:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজধানীর মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, ২৫ জন গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা যায়, রবিবার (১ জুন) বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়, যেখানে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা ধরা পড়ে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে জাফর (২২), আল আমিন (১৯), আব্দুল্লাহ (২৩), বাচ্চু মিয়া (৪৮), আনোয়ার (৩৪), জাহিদ (২৪), কামাল (৩৮), মারুফ (২৮), সাজু (২৬), আলম (২৬), সুবেল (২৩), সামির (১৮), হাবিব (২৪), লিমন (১৮), শফিকুল (২১), সাব্বির (১৮), রবিউল (২৪), ছানোয়ার (৪০), আশিকুর (২২), ইমরান (৩৩), সোহাগ (২০), আকরাম (২২), সুমন (২৫), মুজাহিদ (১৮) ও ওয়ালিল্লাহ (২৩)।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

এনএ/

দেখুন: সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন