22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ০:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও হাইড্রোলিক হর্ণ জব্দ

শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩৪৬ কেজি বিক্রয় নিষিদ্ধ অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। ২ মে সোমবার বিকেলে সদর উপজেলার গণইমমিনাকান্দা পশ্চিম পাড়া এলাকার একটি গোডাউন থেকে বিক্রির জন্য মজুদকৃত অবস্থায় পলিথিন গুলো জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন এবং প্রসিকিউশন প্রদান করেন শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। এসময় ঘটনায় জড়িত সন্দেহে মো. জহিরুল ইসলাম (২৮) নামের এক যুবককে প্রাথমিক ভাবে আটক করে পলিথিন বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে জরিমানার টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। জহিরুল সদর উপজেলার হাতিআগলা এলাকার আলু শেখের ছেলে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন যে, গোপন সংবাদের ভিত্তিতে গণইমমিনাকান্দা এলাকার একটি গোডাউনে পলিথিনের বিশাল মজুদ আছে এরকম খবরে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সত্যতা পাওয়া যায়। পরে গোডাউনে সন্ধান চালিয়ে ৩৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমান আদালত বসিয়ে পলিথিন বিক্রি ও মজুদের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সাং-২০১০) এর ১৫ (১) ধারার ৪(খ) উপধারায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং সকল পলিথিন জব্দের আদেশ দেন।

অন্যদিকে শেরপুর সদর উপজেলার খোয়ারপাড় এলাকায় শব্দ দূষণকৃত অবৈধভাবে ট্রাকে ব্যবহৃত হাইড্রোলিক হর্ণ ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করে শেরপুর পরিবেশ অধিদপ্তর। সন্ধ্যা আগে আগে ওই অভিযান পরিচালনা করা হয়। সে অভিযানের নেতৃত্ব দেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার। এ সময় অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে ২ট্রাক চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও চারটি হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

ওই দুই ট্রাক চালক হলো, পার্শ্ববর্তী জামালপুর জেলার চরযথার্থপুর এলাকার নিজামুদ্দিনের ছেলে জুয়েল আহম্মেদ (২৬) এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খরিয়াকাজিরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আলামিন (২৭)।

এ ব্যাপারে শেরপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিকী বলেন, আমরা প্রতিদিনই পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কোন না কোন অভিযান পরিচালনা করি। আজকে পলিথিন এবং হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেথি। পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুরে বজ্রপাতে দুই জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন