২৫/০২/২০২৬, ১৩:৩৫ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৩:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সালাহউদ্দিনের অভিযোগ

নিজের গুম হওয়ার ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ জমা দেন তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, গুম, খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। তবে এখনো এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভ জানান তিনি।

বিচারে দাবিতে তিনি বলেন, এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করতে হবে। গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকে খুঁজে বের করার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানসহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা। সেইসঙ্গে দেশ থেকে গুম-খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন। প্রায় দুই মাস পর ১১ মে, ভারতের শিলংয়ে তাকে খুঁজে পায় স্থানীয় পুলিশ। বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করে মেঘালয় পুলিশ। ২০১৮ সালে নিম্ন আদালত সালাহউদ্দিনকে খালাস দিলেও, ভারতের সরকার আপিল করে। ফলে তাকে সেখানেই থাকতে হয়।

পড়ুন: শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে শুনানি আজ

দেখুন: শেখ হাসিনা আসছেন, ভারতীয় মিডিয়ায় সয়লাব

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন