সরকারি দপ্তরে কর্মরত ৪৪ জন আমলাকে অপসারণের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ‘জুলাই ঐক্য’।
মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সচিবালয়ের উদ্দেশে মিছিল শুরু করে সংগঠনটি। তবে মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) অফিসের সামনে গেলে পুলিশ তাদের মিছিলটি আটকে দেয়।
‘জুলাই অভ্যুত্থান’-পরবর্তীতে গঠিত বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত জোট ‘জুলাই ঐক্য’ এ কর্মসূচির আয়োজন করে। মিছিল শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মী জড়ো হন।
সচিবালয়ের সামনে পৌঁছাতে না পারলেও মাউশির সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন। ৪৪ জন আমলার তালিকা তুলে ধরে দ্রুত তাদের অপসারণের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকার স্বৈরাচারী আচরণ করছে এবং ‘ভারতীয় স্বার্থরক্ষা’ করছে।
পড়ুন: জুলাই ঐক্যে ফাটল ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
দেখুন: ঐক্যজোটের রাজনীতি
এস


