১২/০২/২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান

কুমিল্লায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে নগরীর রামঘাটস্থ আনসার ভিডিপি কার্যালয়ে সংস্থার মহাপরিচালকের পক্ষে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান। এসময় কুমিল্লা জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট, মোঃ মনিরুল ইসলামসহ আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলার ১৭টি উপজেলার ৫৬৭ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের পোলাও চাল, সেমাই, গুড়া দুধ, সুজি, চিনিসহ বিবিন্ন সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জন সম্পৃক্ত শৃঙ্খলা বাহিনী। এ বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যরা দেশের যেকোন প্রয়োজনে নিজেকে নিয়োজিত করেন। তাই মহাপরিচালক মহোদয় পবিত্র ঈদুল আযহার আনন্দকে ভাগাভাগি করার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন।

এনএ/

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন