০২/০৩/২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে নদীতে গরু ছিনতাই-চাঁদাবাজি বন্ধসহ পশুর হাটের নিরাপত্তায় র‍্যাব

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গরু ছিনতাই ও চাঁদাবাজি বন্ধসহ পশুর হাটের নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা জোড়দার করেছে র‍্যাব। পাশাপাশি ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি অস্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‍্যাব-১১’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান। এসময় তিনি উল্লেখ করেন ঈদকে ঘিরে র‍্যাব সড়ক ও নৌ পথে বাড়তি সতর্কতার সঙ্গে পশুর হাটে যারাই অপকর্মে চেষ্টা করতে তাদের আইনের আওতায় আনতে স্থানীয়দের সহযোগী করার আহবান জানান।

র‍্যাব কর্মকর্তা বলেন, ঈদের দিন পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চলমান রাখার পাশাপাশি ঈদ পরবর্তী সময়ে মাঠে থাকবে এই বাহিনীর সদস্যরা।

এদিকে এ বছর নারায়ণগঞ্জে ৮৯ টি পশুর হাটের মধ্যে সিটি করপোরেশন এলাকাতেই বসেছে ২২ টি। এসব হাটে ইতিমধ্যেই পশু বেচাকেনা শুরু হয়েছে। এছাড়া চারশতাধিক খামারেও চলছে পশু বিক্রি। এবার সব মিলিয়ে প্রায় পাঁচশত কোটি টাকার ব্যবসা ঘটবে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

এনএ/

দেখুন: নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন